১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

চকরিয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে আড়াই লাখ টাকা ছিনতাই : গ্রেপ্তার-১

ck28snচকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের বারআউলিয়া নগর সড়কের মাথা নামক এলাকায় দিনদুপুরে আবু তালেব (৩৫) নামের এক ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে ছুরিকাঘাত করে নগদ আড়াই লাখ টাকা ও একটি মোবাইল সেট লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে ওইসময় মোহাম্মদ হানিফ (২৬) নামের এক ছিনতাইকারীকে পাকড়াও করে পুলিশে সৌর্পদ্দ করা হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আবু তালেব পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের মাঝেরঘোনা গ্রামের মৃত হামিদুল হকের ছেলে। অপরদিকে গ্রেফতারকৃত ছিনতাইকারী হানিফ চকরিয়া পৌরসভার থানা রাস্তার মাথা এলাকার সোলতান আহমদের ছেলে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আবু তালেব বলেন, গতকাল সকালে আমি একটি সিএনজি অটোরিক্সা কিনতে বাড়ি থেকে নগদ আড়াই লাখ টাকা নিয়ে চকরিয়া সদরে আসি।

কিন্তু বিক্রেতার সাথে গাড়ির মুল্য নিয়ে বনিবনা না হওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে পেকুয়া লাইনের একটি জিপ গাড়িতে (ম্যাজিক) করে ওই টাকা নিয়ে ফের বাড়িতে ফিরে যাচ্ছিলাম। গাড়িটি বারআউরিয়া নগর রাস্তার মাথা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী তিন যুবক সামনে এসে আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁরা গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি পেঠাতে শুরু করে।

এক পর্যায়ে আমাকে বাম হাতে ছুরিকাঘাত করে টাকা গুলো ছিনিয়ে নেন ওই তিন যুবক। ওইসময় টাকা নিয়ে দুইজন মোটর সাইকেল যোগে পালিয়ে গেলেও পেছন থেকে আমি একজনকে ঝাপটে ধরে ফেলি।

লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে ঘটনাটি শোনার পর সেখানে আটক ওই ছিনতাইকারী যুবককে চকরিয়া থানার এসআই কাওছার উদ্দিন চৌধুরীরসহ পুলিশের অভিযান দলের কাছে সৌর্পদ্দ করি।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. কামরুল আজম বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুই ছিনতাইকে গ্রেফতার ও লুন্ডিত টাকা গুলো উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।