১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চকরিয়ায় ছাত্রীকে ধর্ষনের ভিডিও বাজারে ছেঁড়ে দেয়ার মামলায় লম্পট যুবক গ্রেপ্তার

আটক
কক্সবাজারের চকরিয়ায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে শাররীক সর্ম্পক স্থাপন করে কৌশলে মাদরাসা ছাত্রীকে ধর্ষনের পর ভিডিও করা পর্ণোগ্রাফি ছেঁেড় দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ অভিযুক্ত লম্পট যুবক ওসমান গনিকে (২৮) গ্রেপ্তার করেছে। বুধবার রাতে থানার এসআই মহির উদ্দিন খান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হারবাং ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার বাড়ি থেকে ওই লম্পটকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ওসমান ওই এলাকার সোলতান আহমদের ছেলে। ঘটনার শিকার ছাত্রীটির বাড়ি একই উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা গ্রামে।
অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার এসআই মহির উদ্দিন খান বলেন, লম্পট ওসমান গণি ভিকটিম ওই ছাত্রীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে বিয়ের প্রলোভনে শাররীক মেলামেশা করতে শুরু করে। কিছুদিন আগে অনুরূপভাবে মেলামেশাকালে এসব দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন লম্পট ওসমান। পরে ওই ছাত্রীকে ভাগে আনতে ব্যর্থ হয়ে ভিডিও করা এসব ফুটেজ বাজারে ছেঁেড় দেয়।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম বলেন, উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটার আবদুল হাকিমের মেয়ে ভিকটিম ওই ছাত্রী বাদী হয়ে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষণ ও পর্ণোগ্রাফির অভিযোগে) একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে ওসমান গণিকে এক নম্বর আসামি করা হয়। তিনি বলেন, মামলার প্রেক্ষিতে থানার এসআই মহির উদ্দিন খান বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত লম্পটকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।