মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার বসতবাড়ি পুড়ে ছাই

শেয়ার করুন


কক্সবাজারের চকরিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ৪টি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবাল দিবাগত রাত ২ টার দিকে চকরিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ সালাম মাস্টার পাড়ায় ঘটেছে এ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
চকরিয়া পৌরসভার কাউন্সিলর জিয়াবুল হক বলেন, বৃহস্পতিবার রাতের খাবার শেষে ওই এলাকার মৃত আলী আহমদ সওদাগেরর ছেলে জাহাঙ্গীর আলমের পরিবারসহ পাশাপাশি লাগোয়া অন্য তিন ভাইয়ের পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাত ২ টার দিকে হঠাৎ রান্না ঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে বাড়িতে আগুন লেগে যায় এবং পাশাপাশি অন্য বাড়িতেও আগুন লেগে যায়। পরে স্থানীয় লোকজন ও চকরিয়ার ফায়ার সার্ভিসের লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বাড়ির সর্বত্রে ছড়িয়ে পড়ে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো বলেন, অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে,অগ্নিকান্ডের খবর পেয়ে সকাল সাড়ে ১১ টার দিকে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজী মো: ইলিয়াছ, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী জনপ্রতিনিধি ও কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন।
এসময় পৌরসভার মেয়র মোঃ আলমগীর চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারকে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও আশ্বস্থ করেন।

শেয়ার করুন