মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি জাফর দিলেন নগদ অর্থ, নির্মাণসামগ্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:
চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হালকাকারার মৌলভীরচরে  ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
রবিবার (২১ মে) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেখতে ছুটে যান এমপি জাফর আলম।  এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন। সান্তনা জানান আগুনে পুড়ে ঘুমের মধ্যে অঙ্গার হওয়া শিশু ওসমা মণির মা শাহিনা আক্তারসহ পরিবার সদস্যেদের সঙ্গে। এ সময় শিশুর পরিবারের হাতে নগদ ১ লক্ষ টাকা প্রদান করেন এমপি জাফর আলম। একইসাথে তিনটি পরিবারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য নগদ আরো ২০ হাজার টাকা প্রদান এবং কাপড়-চোপড় বিতরণ করা হয়।
এছাড়াও আগুনে পুড়ে যাওয়া তিনটি বসতবাড়ি নতুন করে নির্মাণের জন্য টিন, বাঁশ, গাছ, লোহার রডসহ নির্মাণসামগ্রী প্রদান করেছেন। এতে নতুন করে নির্মাণকাজ শুরু হয়েছে বসতবাড়িগুলোর।
এ সময় উপস্থিত ছিলেন তারুণ্যের প্রতীক সাবেক কাউন্সিলর জিয়াবুল হক, পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম, এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরীসহ স্থানীয় লোকজন।

শেয়ার করুন