মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

ঘুমধুম ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদককে প্রাননাশের হুমকি

শেয়ার করুন

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক টিটু বড়ুয়াকে  জানে মেরে ফেলার হুমকি দিয়েছেন সীমান্তের চোরাকারবারি  ও সন্ত্রাসী সিন্ডিকেটের গডফাদার বাবু বড়ুয়ার ছেলে যদু বড়ুয়া (২৩)। টিটু বড়ুয়া প্রতিবেদককে বলেন ঘুমধুম সীমান্তে দীর্ঘদিন ধরে যদু বাহিনী মায়ানমারের পন্য,
চোরাচালান, সরকারী পিএফ জায়গা দখল ও ত্রাসের রাজত্ব কায়েম করে অাসছে। বিভিন্ন সময় অামার বাড়ির উঠান দিয়ে মায়ানমারের পন্য নেওয়া অাসা করত। অামি বাধা দিলে তখন থেকে অামাকে হুমকি ধমকি দিয়ে অাসছিল। সর্বশেষ ১৪ ই ডিসেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে যদু সিন্ডিকেটের লোকজন মায়ানমারের তুমব্রু সীমান্ত দিয়ে ৫ টি গরু পাচারকালে ঘুমধুম বিজিবির হাতে অাটক হয়। গরু অাটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যদু বড়ুয়া অামি বিজিবিকে তথ্য দিয়ে মর্মে প্রাননাশের হুমকি দেয় এবং অামার পেছনে তার লালিত বাহিনী লেলিয়ে দেয় তাই অামি জিবন রক্ষার্থে নিরুপায় হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে হুমকি দাতা যদু বড়ুয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মায়ানমার থেকে ক্রয়কৃত গরুগুলো তার বলে স্বীকার করলেও টিটু বড়ুয়াকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এস,অাই এরশাদ উল্লাহ বলেন হুমকির ব্যাপারে টিটু বড়ুয়া অামাকে মৌখিক অভিযোগ করেছে, তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় অাইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন