মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ঘুমধুমে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্টানে জেলা সভাপতি মাম্যাচিং

শেয়ার করুন

সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৪টায় ইউনিয়ন বিএনপি আয়োজিত ঘুমধুম বেতবুনিয়া বাজার চত্বরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের সময় ইউনিয়ন ছাত্রদল নেতা অাতিকুর রহমানের পরিচালনায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং মার্মা ও সাধারণ সম্পাদক জাবেদ রেজা। নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম মেম্বারের সভাপতিত্বে সদস্য সংগ্রহ অনুষ্টানে জেলা সভাপতি মিসেস, মাম্যাচিং মার্মা কর্মীদের উদ্দ্যেশে বলেন, বিএনপি জনগনের অধিকার অাদায়ে কাজ করছে অাগামীতে বিএনপি নির্দলীয় সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে তাতে কোন সন্দেহের অবকাশ নেই ।
এসময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ওসমান গণি, সহ সভাপতি আব্দুল মাবুদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষার, জেলা যুবদল সভাপতি আবু বক্কর, শ্রমিকদল সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক রিটল বিশ্বাস, মহিলা দলের যুগ্ন আহব্বায়ক আয়েশা ছিদ্দীকা,ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু, উপজেলা বিএনপির সিঃ সহ সভাপতি ও ভাইস চেয়ারম্যান হামদিা চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য অারিফ কেম্পানী, উপজেলা সেচ্ছাসেবক দল সভাপতি অাব্দুল অালীম বাহাদুর, ছাত্রদল সভাপতি আবু সুফিয়ান সোহেল, উখিয়া উপজেলা ছাত্রলের সভাপতি রিদুয়ান ছিদ্দিকী, বিএনপি নেতা নুরুল হক নুরু, রশিদ মেম্বার,ঘুমধুম ইউনিয়ন সেচ্ছাসেবকদল সভাপতি নুরুল অাবছার, সাধারন সম্পাদক নুর মোহাম্মদ, , উপজেলা ছাত্রদলের অাইন বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী, ইউনিয়ন ছাত্রদল নেতা অালমগীর অালম । গত ১ জুলাই থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১ সেপ্টেম্বর দলের ৩৯তম প্রতিষ্ঠা দিবসের দিন পর্যন্ত চলবে।
উল্লেখ্য, ২০১২ সালে সর্বশেষ সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করে বিএনপি। বিভিন্ন সমস্যার কারণে তা স্থগিত থাকে এবং সারাদেশে পুনরায় অানুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়।

শেয়ার করুন