১২ এপ্রিল, ২০২৬ | ২৯ চৈত্র, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করা বিশ্বনবির সুন্নাত

পারিবারিক জীবনে পুরুষের দায়িত্ব শুধু আয়-রোজগার করাই নয়; বরং পারিবারিক সুখ-শান্তির লক্ষ্যে ঘরের ভেতরেও স্ত্রী, মা ও বোনদের সহযোগিতা করা বিশ্বনবির সুন্নাত।

পরিবারের কর্তাব্যক্তি শুধু ব্যয় বহন করেই দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন এমনটি নয়। শুধু ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি করবেন, কোনো সাংসারিক কাজকর্ম করতে পারবে না; এমন কোনো নির্দেশনা ইসলামে নেই।

বরং হাদিসে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরের কাজে নারীদের সহযোগিতায় উৎসাহ প্রদান করেছেন। সংসার জীবনে প্রিয়নবি তাঁর স্ত্রীদের সহযোগিতা করেছেন, যা হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনায় পাওয়া যায়-

হজরত উরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনুরূপ প্রশ্ন করা হলো; হজরত যুহরি রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর গৃহের মধ্যে কি ধরনের আচরণ করতেন? তিনি (হজরত আয়েশা) বলেন, তোমরা যেরূপ কোনো একটি বস্তু উপরে তুলে রাখো এবং নিচে নামিয়ে রাখো; তিনিও সেরূপ করতেন। তবে সেলাই কাজ ছিল তার সবচেয়ে পছন্দনীয় কাজ।’

হাদিসের ভাষ্য অনুযায়ী সব মুসলমানের উচিত, ‘পারিবারিক কাজ-কর্মে ক্ষেত্রবিশেষ মা, বোন, স্ত্রীসহ কাজের লোকদের সহযোগিতা করা। পারিবারিক জীবনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের অনুসরণ করা।

আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার সব পুরুষকে পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি ঘরের অভ্যন্তরীণ কাজে নারীদের সহযোগিতা করে সুন্নাতের অনুসরণ করার তাওফিক দান করুন। আমিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।