মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

গ্রেফতারের আগে সাহেদ মহেশখালিতেও পালিয়ে ছিলেন

শেয়ার করুন

প্রতারক সাহেদ ধরা পড়ার আগে কক্সবাজারের মহেশখালীতে পালিয়ে ছিলেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন। এর পর দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকেন।

রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আজ গ্রেফতার করা হয়েছে। সকালে সাতক্ষীরা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র‍্যাব।

পরে সাহেদকে হেলিকপ্টারে করে ঢাকায় র‍্যাব দফতরে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সাহেদ পালিয়ে কোথায় কোথায় ছিলেন তা জানায়।

সাহেদ জানায়, গত ৬ জুলাই যখন রিজেন্ট হাসপাতালে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে তখন কক্সবাজারের মহেশখালিতে ছিলেন তিনি। স্থানীয় দালালদের সহযোগিতায় সেখানে একটি সাইক্লোন সেন্টারে ছিলেন। পরে সেখান থেকে চলে আসেন কুমিল্লার মীরা বাজারে। কুমিল্লা থাকাখালীন র‍্যাবের গ্রেফতার অভিযানের খুব কাছাকাছি চলে আসে। কিন্তু র‍্যাব গ্রেফতার করতে ব্যর্থ হয়। এরপর ১২ জুলাই ঢাকার গুলশানে আসেন সাহেদ। নিরাপদ মনে না করায় চলে যান সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায়। সেখানে গিয়ে দালালদের মাধ্যমে ভারতে চলে যাওয়ার পরিকল্পনা করতে থাকেন। এরমধ্যেই গোয়েন্দা জালে আটকা পড়ে আজ ভোরে র‍্যাবের হাতে গ্রেফতার হন তিনি।

এদিকে জিজ্ঞাসাবাদের সময় সাহেদ অনেকটা নির্ভার দেখা গেছে। এসময় তিনি বেশ কয়েকবার দম্ভোক্তি দেখান বলে জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। সাহেদের বরাত দিয়ে তিনি জানান, সাহেদকে ছয় মাসের বেশি সময় আটকে রাখা যাবে না। তিনি সবকিছু আইনিভাবে মোকাবেলা করে খুব দ্রুতই জনসম্মুখে আসবেন বলে দম্ভোক্তি করে। এসময় যারা তাকে মদদ দিয়েছে এবং ধরিয়ে দিয়েছে তাদের দেখে নেবেন বলেও জানান সাহেদ।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে সাহেদ যেসব সংবাদমাধ্যম ও সাংবাদকর্মীরা তার ছবি তুলছে এবং সংবাদ প্রকাশ করছে তাদেরও দেখে নেবার হুমকি দেন বলে জানায় র‍্যাব।

যমুনা

শেয়ার করুন