মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

গোসল-নামাজ শেষ, প্রহর গুনছেন কামারুজ্জামান

শেয়ার করুন

index_76204_76206


সির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামান শনিবার এশার নামাজের ১৫ মিনিট আগে নিজেই গোসল করেছেন। এরপর তিনি এশার নামাজ আদায় করেন। নফল ২ রাকাত নামাজও আদায় করেছেন। রাত ৯টা ৩ মিনিটে ইমাম মনির হোসেন কারাগারে প্রবেশ করেন।

এরপর থেকে মৃত্যুর প্রহর গুনছেন কামারুজ্জামান। দ্য রিপোর্টকে এ সব বিষয় নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা।

এর আগে শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কারাগারে প্রবেশ করেন মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। সন্ধ্যা ৭টার দিকে এ্যাডিশনাল আইজি (প্রিজন) বজলুল কবির কারাগারে প্রবেশ করেন। রাত আটটার পর আসেন লালবাগ জোনের ডিসি মফিজ উদ্দিন আহমেদ। এর পর পরই প্রবেশ করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম (ডিবি পশ্চিম)।

রাত নয়টার দিকে ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জেল হোসেন ও সিভিল সার্জন আবদুল মালেক মৃধা কারাগারে যান।

শেয়ার করুন