মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

গোমাতলীতে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে দখলদারদের বিরুদ্ধে অভিযোগ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ নিজেদের জমি দখল মুক্ত করতে সহযোগিতা চেয়ে প্রভাবশালীদের দখলদারদের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছে এক ভূক্তভোগী। রোববার সন্ধ্যায় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বরাবর অভিযোগটি দিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ নামের এক ভূক্তভোগী। তিনি কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীর মৃত নাজির আলীর ছেলে।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, বিগত আড়াই যুগ আগে তার পিতা নাজির আলী মারা যান। তারা ভাই-বোন সবাই নাবালগ থাকায় তাদের নিকটাত্মীয় পশ্চিম গোমাতলীর মোকলেছুর রহমানের ছেলে রমজান আলী ও বদিউল আলম এবং মোহাম্মদ কালুর ছেলে আলাউদ্দিন ও আবদু সত্তার তাদের সব জায়গা জমি দেখভাল করতেন। ইত্যবসরে মিথ্যা তথ্যদিয়ে তার বাবার নামীয় গোমাতলী মৌজার বিএস ১৩৩০ খতিয়ানের ৩১৯১, ৩১৯৪ ও ৩১৯৯ দাগের প্রায় দু’একর জমি নিজেরা ভোগদখল করছেন। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে জমিটি তারা কিনেছে বা অন্যভাবে নিয়েছে এমন কোন দলিলপত্র নেই। রেকর্ড মতো কাগজপত্র তুলে তাদের দখলে বিপরীতে কাগজপত্র দেখাতে বলার পর তারা কোন কাগজই দেখাতে পারেনি। এ নিয়ে সালিশের আয়োজন করা হলেও তারা সেখানে হাজির হয়নি এবং জমির জবরদখলও ছাড়েনি। তারা মিথ্যা তথ্যে জমিগুলো ভোগদখল করে প্রায় ১৫ লাখ টাকার মতো আয় ভোগ করেছে। এমতাবস্থায় শান্তিপূর্ণ ভাবে আমার বাবার নামীয় জমিটি দখল পেতে আইনের সহায়তা কামনা করছি। দু’পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে বিষযটি সমাধান করা সহজ বলেও উল্লেখ করেন তিনি।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন , দুপক্ষকে সাপোর্টিং ডকোমেন্টসহ আসতে শীগ্রই ডাকা হবে।

শেয়ার করুন