মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

গুলি ও বোমায় আহত ৩ রোহিঙ্গা চমেকে ভর্তি

শেয়ার করুন

কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ ও বোমায় আহত তিন রোহিঙ্গা নাগরিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কক্সবাজার থেকে স্বজনরা তাদের চট্টগ্রামে নিয়ে আসেন। রোহিঙ্গা নাগরিকরা হলেন- মোহাম্মদ ইউনুছ (২২), কামাল (১৩) ও মোহাম্মদ আলম (৭০)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন জানান, মিয়ানমারে গুলিবিদ্ধ এবং বোমায় আহত তিন রোহিঙ্গা নাগরিককে চমেকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছে।

মিয়ানমারে সহিংস ঘটনা শুরুর পর থেকে এই পর্যন্ত দেড় শতাধিক রোহিঙ্গা নাগরিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে এখনো ভর্তি রয়েছে ৩০ জনের বেশি রোহিঙ্গা নাগরিক।

শেয়ার করুন