মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

গর্জনিয়া ইউনিয়ন বিএনপির ৬নম্বর ওয়ার্ড কমিটি অনুমোদন  

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি: রামুর গর্জনিয়া ইউনিয়ন বিএনপির ৬নম্বর ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বেলতলী বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলিম। প্রধান বক্তা ছিলেন, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মুহিবুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন- ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.তৈয়ব কালু, রামু উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম ভুট্টো, গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শের আলম, বিএনপিনেতা রশিদ আহমদ প্রমূখ।
আলোচনা সভা শেষে পূর্বের বিলুপ্তকৃত ৬ নম্বর ওয়ার্ডে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেন গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক।
নবগঠিত এই কমিটিতে মঞ্জুর সওদাগর সভাপতি, সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক, নুরুল আলম সাংগঠনিক সম্পাদক, মঞ্জুর আলম সিনিয়র সহসভাপতি, আবদুল হামিদ শুক্কুর সহসভাপতি এবং মো.হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মুহিবুল্লাহ বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন এবং কমিটিতে দশ শতাংশ নারী সদস্য রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

শেয়ার করুন