মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

গর্জনিয়ার বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠের বনভোজন ও শিক্ষা সফরে মুগ্ধ শিক্ষার্থীরা

শেয়ার করুন


বিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গেল বছরের ১১ ডিসেম্বর। এই তিন মাসে অনেক অসম্ভবকে সম্ভব করেছে রামুর গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আন্তরিক ও সুদক্ষ পরিচালনায় অল্প সময়ের মধ্যে জেলা ছাড়িয়ে বিভাগেও ছড়িয়ে পড়েছে বিদ্যালয়ের সুনাম।
অবহেলিত গ্রামে বিদ্যালয়ঘর নির্মাণ, ভালো শিক্ষক সংগ্রহ, দেড় শতাধিক শিক্ষার্থী ভর্তির পর নিয়মিত পাঠদান, অভিভাবক সমাবেশ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি গুরুত্বসহকারে জাতীয় দিবসগুলো পালন। বিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম তিন মাস হিসাবে তা অনেক কিছু। এরপরও বাদ যায়নি বনভোজন ও শিক্ষা সফর।
গত শুক্রবার স্থানীয় একটি দৃষ্টিনন্দন পাহাড়ে এই বনভোজন ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। বনভোজনে ছিল আলোচনা সভা, কৌতুক ও নানা ধরণের গানের আয়োজন। শিক্ষা সফরে সুশৃঙ্খলতা এবং সুস্থ বিনোদনচর্চা শিক্ষার্থীসহ সকলকেই মুগ্ধ করে।
অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবুল কাশেম মোঃ ফজলুল হক, এলাকার বিশিষ্ট সমাজসেবক কবির আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আহমদর রহমান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক আজিজ মওলা, মাওলানা জয়নাল আবেদীন, ডাঃ আবু হান্নান, আমির হোসেন, ছুরুত আলম, আবু তাহের, ইউপি সদস্য এহেছান উল্লাহ, মুজিব উল্লাহ, মোঃ আলী সওদাগর, আবদুর রশিদ সওদাগর, মাহবুব আলম, নুরুল আলম সওদাগর, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাকেরা খানম, শিক্ষক শাহাজাহান, মোহাম্মদ আয়ুব, কায়সার সুলতানা রুবি, খালেদা আক্তার, মাওলানা মোঃ হাশেম প্রমূখ।

শেয়ার করুন