মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

গর্জনিয়ার কিশোর তানভীরের মৃত্যু : ইউনিয়ন ছাত্রলীগের শোক

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি : রামুর গর্জনিয়া ইউনিয়নের পূর্ববোমাংখিল গ্রামের কিশোর তানভীর রায়হান (১৮) আর নেই। দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত তানভীর শুক্রবার রাত ২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানভীর মৃত রবিউল আলমের ছেলে ও গর্জনিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, ছাত্রলীগনেতা তানজীদ রায়হানের ছোট ভাই। পারিবারিক সূত্র জানায়, আজ শনিবার সকাল সাড়ে ১১টায় নিজ এলাকায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে ছাত্রলীগ নেতা তানজীদ রায়হানের ছোট ভাইয়ের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী সংগঠনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শোকবাণীতে ছাত্রলীগের নেতৃবৃন্দ তানভীরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন