মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

গত ২দিনে ৬ কোটি ৯৫ লক্ষ টাকার ইয়াবাসহ ১ মিয়ানমার নাগরিক আটক

শেয়ার করুন

Teknaf Pic-(A)-07-04-15
সীমান্ত জনপদ টেকনাফে বিজিবি জওয়ানেরা গত ২দিনে পৃথক অভিযান চালিয়ে ৬ কোটি ৯৫ লক্ষ ৭৯ হাজার টাকা মূল্যের ২ লক্ষ ৩১ হাজার ৯শ ৩০পিস ইয়াবা বড়িসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে।
বিজিবি সুত্র জানায়,৭ এপ্রিল সকাল ৯টায় টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের নাজিরপাড়া বিওপির নায়েব সুবেদার শামসুল আলম গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় বিশেষ টহলদল নিয়ে নাইট্যংপাড়া সংলগ্ন বরফ কলের দক্ষিণ পার্শ্বে হ্যাচার খালের পাড়ে অভিযান চালিয়ে মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার আশিক্কা পাড়ার মৃত দিল মোহাম্মদের পুত্র মোঃ ইয়াসিন (২০) এর দেহ তল্লাশী করে ১হাজার ৯শ ৩০পিস ইয়াবা বড়িসহ তাকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবা বড়ি ও ধৃত আসামীকে সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে গত ৬ এপ্রিল রাত সাড়ে ৮টারদিকে টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা আলীখালীস্থ লবণের মাঠ দিয়ে ইয়াবার একটি বিরাট চালান খালাসের খবর পেয়ে লেদা বিওপির কোম্পানী কমান্ডার আতাউর রহমানের নেতৃত্বে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ৬কোটি ৯০লক্ষ টাকা মূল্যের ২লাখ ৩০হাজার পিস ইয়াবা বড়ির চালান জব্দ করে। এসব ইয়াবা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংসের জন্য ব্যাটেলিয়ন সদরে জমা রাখা হয়েছে।
উল্লেখ্য সম্প্রতি হ্নীলার ইয়াবা মওজুদের ঘাটি হিসেবে পরিচিত আলীখালীর চিহ্নিত ইয়াবা গডফাদারেরা এসব ইয়াবার চালান খালাস করে আসছে। বর্তমানে ইয়াবা বিরোধী অভিযান জোরদার থাকায় ইয়াবার আড়ত হিসেবে এই এলাকার পাহাড়ী টিলাকে ব্যবহার করে বৃহত্তর হ্নীলা-হোয়াইক্যংয়ের বিভিন্ন স্থানে ইয়াবার চালান সরবরাহ দিয়ে আসছে ‘আজাকা’ সিন্ডিকেট। তাদের অপকর্মের তথ্য সংবাদ মাধ্যমে না আসার জন্য একটি বিশেষ মহল জোর তৎপরতা শুরু করেছে বলে স্থানীয় সচেতন মহল আক্ষেপ করে বলেন।

শেয়ার করুন