মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

খুরুস্কুলের মাহবুবুল আলম হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

শেয়ার করুন

IMG_20150317_194944

কক্সবাজার জেলা সিআইডি পুলিশের অভিযানে খুরুস্কুলের বহুল আলোচিত মাহবুবুল আলম হত্যা মামলার পলাতক আসামী সোলায়মানকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় কক্সবাজার জেলা সিআইডি’র পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুল হকের নেতৃত্বে এসআই মোঃ হাসান জাহাঙ্গীর, এসআই অচিন্ত্য হালদার, এসআই শাকেরুল আলম ও উজ্জল দত্তসহ অভিযান চালিয়ে কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ১৬(০৭)১২ এর পলাতক আসামী খুরুস্কুল লামাজির পাড়ার মৃত সোলতান আহমদ এর পুত্র সোলায়মানকে পিএমখালীর চেরাংঘর বাজার হইতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুল হক জানান, গ্রেপ্তারকৃত সোলায়মান মাহবুবুল আলম হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী। সে নিজেকে আতœ গোপন করার জন্য বহুদিন যাবত নিজ এলাকা ত্যাগ করে পিএমখালীতে অবস্থান করিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কাল তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।

শেয়ার করুন