মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সাইফুল ইসলামের হত্যার প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুন

 

খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সাইফুল ইসলামের হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হানিফ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জসিম, বক্তব্য রাখেন সদর কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রিয়াদ, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ছৈয়দুল হক, জুবাইয়ের আহমদ, মোঃ আলমগীর, খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুজিবুল হক চৌধুরী, সাইফুল ইসলামের পিতা নুরুল ইসলাম, এতে বক্তরা অবিলম্বে ঐ খুনি ও সহযোগিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন। এতে আরো উপস্থিত ছিলেন খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। মানববন্ধন পরিচালনা করেন খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন, উল্লেখ্য যে, খুরুশকুলের সকল শিক্ষা প্রতিষ্ঠান উক্ত মানববন্ধনের উপস্থিত ছিলেন।

শেয়ার করুন