৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

খুনিয়া পালংয়ের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দীনের যে বার্তা জনতার উদ্দেশ্যে


সম্মানিত এলাকাবাসী:

আমার ভাই,বন্ধু, আত্মীয়-স্বজন, মুরুব্বি, মা ও বোনেরা, প্রতিবেশি শুভাকাঙ্ক্ষীসহ অত্র এলাকার সর্বস্থরের জনতা, যাদের কাছেই আমার এই ম্যাসেজ পৌছে যাবে সবার প্রতি রইল আমার ‘সালাম’, ও হৃদয় নিংড়ানো একরাশ উষ্ণ অভিনন্দন।

আমার আত্মার আত্মীয়রা:
আপনাদের চোখের সামনে এই এলাকার ধুলাবালিতে গড়াগড়ি খেয়ে আপনাদের সাথে পরস্পর দুঃখ-সুখ ভাগাভাগি করে এই এলাকার আলো বাতাসে আমি বড় হয়েছি।
আপনাদের সুখে আমি যেমন সাথে থেকেছি দুঃখের সময়ও আপনাদেরকে ছেড়ে যায়নি। ভয়াবহ করোনা কালে যখন মা-বাবার কাছ থেকে সন্তানেরা পালাচ্ছিল তখনও আমি আপনাদের পাশে ছিলাম। আমরণ সুখে-দুঃখে এভাবে আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।
প্রথমবারেই আপনাদের এই অযোগ্য সন্তানকে জয়ের মালা পরিয়ে আপনাদের সেবা করার মহান দায়িত্ব অর্পণ করার প্রতিদান ও কৃতজ্ঞতা এই অধম বাকি জীবন আপনাদের সেবা করেই দিয়ে যাবে ইনশাআল্লাহ!

আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ ও প্রতিপক্ষের ভাইয়েরা; নির্বাচনকালীন অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। আমাদের মাঝে কোন দ্বন্দ্ব বা সংঘাত ছিলনা ক্ষণিকের প্রতিযোগিতা ছিল মাত্র।
এখন আমরা সকলেই পরস্পর ভাইভাই, আত্মীয় স্বজন ও একই মাটির সন্তান।
সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাবো।
ঐতিহ্যসমৃদ্ধ এই জনপদের সৌন্দর্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে দিবো।
আমাদের সম্পর্কের ভিত্তি মজবুত হলে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
চলুন আমরা পরস্পরকে সুযোগ দিই, নিষ্ঠুর আচরণ থেকে দূরে সরে উত্তেজনা কমিয়ে পরস্পরের দিকে হাত বাড়ানোর এটিই সময়। চলুন আরেকবার আমরা পরস্পরের কথা শুনি।
এগিয়ে যেতে হলে আমাদের প্রতিদ্বন্দ্বীদের শত্রু হিসেবে গণ্য করাটা থামাতে হবে।
আমরা কেউই কারো শত্রু নয় বরং সকলেই সকলের আত্মার আত্মীয়।

#আসুন আমরা দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য একতাবদ্ধ হই।
#আসুন আমরা মাদকের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য একতাবদ্ধ হই।
#আসুন আমরা সমস্ত নিষ্ঠুরতা ও অমানবিকতার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য একতাবদ্ধ হই।
#আসুন আমরা সমাজের সমস্ত ভেদাভেদ ও অনিয়মের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য একতাবদ্ধ হই।
#আসুন আমরা সকলের বাসযোগ্য একটি নিরাপদ সমাজ গঠনের জন্য একতাবদ্ধ হই।

আজকে নির্বাচনী শপথের পাশাপাশি উপরোক্ত শপথের মধ্য দিয়ে শুরু হউক আমাদের আগামীর পথচলা…

মোঃ গিয়াস উদ্দীন
এম ইউ পি ৪নং ওয়ার্ড
খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।