মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

খুনিয়া পালংয়ে বিট পুলিশিং কার্যক্রমের উদ্ধোধন করলেন জেলা পুলিশ সুপার

শেয়ার করুন

রামুর খুনিয়া পালং ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যক্রমের কর্মকাণ্ড উদ্বোধন করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আজ সকাল ১১টায় খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের হল রুমে জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ,ওলামায়ে কেরাম,শিক্ষক শিক্ষিকাবৃন্দসহ বিভিন্ন শ্রেনীর লোকজনের অংশগ্রহণের মধ্য দিয়ে বিট পুলিশিং কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, ইউএনও রামু প্রণয় চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, রামু সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল হক, ওসি রামু থানা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল গণি, সুলতান মেম্বার প্রমূখ।

শেয়ার করুন