মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

খুটাখালী ৯ নং ওয়ার্ড যুবদলের সম্মেলন সম্পন্ন

শেয়ার করুন


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া উপজেলার খুটাখালী শাখাকে আরো গতিশীল ও সাবেক যোগাযোগ মন্ত্রি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করনের লক্ষ্যে ৯ নং ওয়ার্ড যুবদলের সম্মেলণ ও কাউন্সিল শুক্রবার স্থানীয় ফুলছড়ি নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে। ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম। ইউনিয়ন যুবদল আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য নাছির উদ্দিনের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিলে উদ্ভোধক ছিলেন ইউনিয়ন যুবদল আহ্বায়ক আনিসুর রহমান। এতে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাফর আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল সদস্য সচিব আধ্যাপক মো: ইদ্রীস। বিশেষ অতিথিদের মধ্যে ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ডা; শফিউল আলম, ইউনিয়ন যুবদল সিনিয়র সদস্য কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক ফখরুল ইসলাম ও ছাত্রদল সভাপতি শীষ মোহাম্মদ রাশেল বক্তব্য রাখেন। এসময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন ৯ নং ওয়ার্ড যুবদলের আংশিক কমিটি নির্বাচিত হয়। তারা হলেন জাহাঙ্গীর আলম সভাপতি, শফিউল আলম শফি সাধারণ সম্পাদক ও তৌহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক।

শেয়ার করুন