মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

খুটাখালী ইউপি সচিবের পিতার ইন্তেকাল

শেয়ার করুন

deathচকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের সচিব আহম হুমায়ুন কবির, কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এহছানুল কবির, চট্ট্রগ্রাম ইসলামীক ইউনিভার্সিটির লেকচারার এমরানুল কবিরের পিতা আহমদ কবির ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…….. রাজেউন। গতকাল রোববার ৪ ডিসেম্বর রাত ১১ টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী নতুন অফিস গ্রামের মরহুম আমির হোছাইনের পুত্র এবং বৃহত্তর পোকখালী ইসলামপুরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সুবেদার আকতার আহমদের ভাতিজা। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ৩ কন্যাসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। সোমবার সকাল ১১ টায় স্থানীয় কৈলাসের ঘোনা জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা শেষে পার্শ্ববর্তী কবর স্থানে দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন মাওলানা বজল আহমদ। জানাযায় ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমানসহ, সমাজের বিভিন্ন শ্রেণীর মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন