মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

খুটাখালী অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের উপ নির্বাচন সম্পন্ন

শেয়ার করুন

abdus-salam
কক্সবাজার অটো রিক্সা সিএনজি টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং ১৪৯১ এর চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন শাখার সভাপতি পদে উপনির্বাচন শনিবার (২৬ নভেম্বর) ব্যাপক ঝাকঝমক পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২জন প্রার্থী সভাপতি পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন সাবেক সভাপতি আবদুস ছালাম ও সাবেক সাধারণ সম্পাদক মোক্তার আহমদ। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৯ টায় যথারিতী ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৩টা নাগাদ শেষ করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম বেলাল আজাদ জানান, নির্বাচনে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আবদুস ছালাম (হরিন) ও মোক্তার আহমদের প্রতীক ছিল দেয়াল ঘড়ি। সর্বমোট ১৩৬ জন ভোটারের মধে ১২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রিসাইডিং অফিসার কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ঈদি আমিন চৌধুরী জানান, সকাল থেকে অত্যান্ত কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ করা হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সম্পন্ন করা হয়েছে। এতে সর্বোচ্চ ৬৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে হরিণ প্রতীক নিয়ে আবদুস ছালাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোক্তার আহমদ দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছে ৫২ ভোট। তৎমধ্যে দুটি ভোট বাতিল করা হয়েছে।
নির্বাচনে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেন কক্সবাজার জেলা মাইক্রো বাস হাইয়েস শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী ইলিয়াছ শাহী, খুটাখালী সিএনজি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও সদস্য মোহাম্মদ নুরুল আবছার। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে সহ সভাপতি জালাল আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল, সিএনজি মালিক সমিতির সহ সভাপতি আরফাত রানা উপস্থিত ছিলেন।
নির্বাচনে খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, সাবেক মেম্বার শফিকুর রহমান, গিয়াস উদ্দিন মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি শেখ বশির আহমদ হেলালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মোহাম্মদ শাহজালাল, সাবেক মেম্বার শাহাব উদ্দিন, হাজী শাহা আলম কোম্পানী প্রমুখ পর্যবেক্ষনের দায়িত্ব পালন করেন। উল্লেখ্য বিগত ১৮ জুলাই শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি কবির আহমদ ভুট্টো মৃত্যুবরণ করলে সংগঠনের বিধি মোতাবেক পরবর্তীতে উপ নির্বাচন সম্পন্ন করা হয়েছে।ৃ

শেয়ার করুন