মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

খুটাখালীর আনসার সদস্য আবু তাহের সড়ক দূর্ঘটনায় নিহত

শেয়ার করুন

সেলিম উদ্দীন,(ঈদগাঁও): চকরিয়া উপজেলার খুটাখালীর আনসার সদস্য আবু তাহের (৩০) চট্রগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। মঙলবার (৭ নভেম্বর) বিকেলে পতেঙ্গা এলাকায় বাস চাপায় সে নিহত হয়। নিহত আবু তাহের বর্ণিত ইউনিয়নের পূর্ব নয়া পাড়ার হাজী মোস্তফা কামালের পুত্র এবং ২ সন্তানের জনক বলে জানা গেছে।
নিহত তাহেরের নিকটত্বীয় মাষ্টার রেজাউল করিম রেজু’র বরাত দিয়ে জানা যায়, এদিন বিকেলে চট্রগ্রাম শহরের পতেঙ্গা এলাকায় ডিউটি শেষে আবু তাহের নাস্তা করার জন্য রাস্তা পারাপার করছিলেন। এসময় দ্রুতগামী বাস ঘটানাস্থলে তাকে চাপা দিলে সে প্রাণ হারায়। এ রিপোর্ট লেখা (সন্ধ্যা সাড়ে ৭টা) পর্যন্ত তার লাশ ঘটনাস্থলে রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইউপি চেয়ারম্যান মাও: আবদুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি চাপায় আবু তাহেরের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের লোকজনের মারফত জানতে পেরেছি। প্রশাসনিক প্রক্রিয়া শেষে তার লাশ গ্রামে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন