১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

খুটাখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ বসতবাড়ি পুড়ে ছাই

fire চকরিয়া উপজেলার খুটাখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে ৬ বসত বাড়ি পুুড়ে ছাই হয়ে গেছে। এতে বসতবাড়ির আসবাবপত্র, কাপড়চোপড়সহ আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে। চকরিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়িগুলো পুড়ে ছাই হয়ে যায়।

২৫ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বর্ণিত ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ মাইজপাড়া এলাকায় ঘটে অগ্নিকান্ডের এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মাষ্টার নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে মাইজপাড়া এলাকার মৃত আবুল শামার পুত্র ওবাইদুল্লাহ বাড়িতে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে সুত্রপাত হয়।

এসময় আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী তার ভাই সিরাজ উল্লাহ, রমজান, আবদু শুক্কুর, শাহা আলমের বাড়িতে ছড়িয়ে পড়লে মুহুর্ত্বেই ৬ টি বসত বাড়ি পুুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো জানান, এতে ৬ পরিবারের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। স্থানীয়রা প্রাণপন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। এসময় বেশ কজন কম বেশি আহতও হয়েছে। বর্তমানে ৬ পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।