মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

খালেদা জিয়ার অবরোধ, হরতাল সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছেন

শেয়ার করুন

SAM_0188
খালেদা জিয়া আন্দোলনের নামে সাধারণ মানুষ হত্যা করেছেন। তিনি মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলছেন। অবিরাম হরতাল অবরোধ দিয়ে সাধারণ মানুষদের জিম্মি করে দেশের মানুষের বিরুদ্ধে  দেশের বিরুদ্ধে যুদ্ব ঘোষনা করেছেন। দেশের প্রচলিত আইন আদালত কিছুই তিনি মানেননা । দেশের মানুষের প্রতি আস্তা না রেখে বিদেশীদের কাছে ধরনা দিচ্ছেন। তার এই আন্দোলনে সাধারণ মানুষ প্রত্যাখান করেছেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. এ.কে আহমদ হোসাইন এ কথা বলেন। ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধু সড়কে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তালেব। সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাবু রনজিত দাশ। বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনক, জয় বাংলা লীগের সভাপতি আব্দুল হক জিকু, সদর উপজেলা আওয়ামীলীগের নেতা কুদরত উল্লাহ সিকদার, বদিউল আলম আমির, লুৎফুর রহমান আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ, আতাউস সামাদ টিটু, প্রভাষক নুরুল হুদা, পিএম খালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা আলাল, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সওয়ার আলম চৌধুরী, খুরুশখুল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, এড. সৈয়দ রেজাউর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন, ঈদগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তারেক আজিজ, জয় বাংলা লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ রিয়াদ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, শহর ছাত্রলীগের আহ্বায়ক মোর্শেদ হোসাইন তানিম, মনির মেম্বার, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল মালেক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরশাদ মাহামুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল, আবছার কামাল, মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক এম.ইউ.পি প্রমুখ।

শেয়ার করুন