১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খালেদাকে রাখার কারাগার বাংলাদেশে নেই: দুদু

press-club-1
বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু বলেছেন, খালেদা জিয়াকে রাখার মতো কারাগার বাংলাদেশে নেই। শুক্রবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ এ মানববন্ধন আয়োজন করে।
সরকার ও আদালতের কাছে খালেদা জিয়ার বিরুদ্ধের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে দুদু বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারির মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে এই পরোয়ানা জারির মধ্য দিয়ে দেশের মানুষকে অসন্মান করা হয়েছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে ধারণ করার মতো কারাগার বাংলাদেশে নেই। তাই অযথা গ্রেফতারের ভয় দেখিয়ে লাভ নেই। বরং খালেদা জিয়ার সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করুন।
মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব, এ বিএম মোশাররফ হোসেন, মিসেস খালেদা ইয়াসমিন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।