মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

এডভোকেট খালেকুজ্জামানের শাহাদাত বার্ষিকীতে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান

খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ-
কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান কক্সবাজার এলাকায় এমন এক রাজনীতির জন্ম দিয়েছেন সেই রাজনীতির মুলে ছিল মানুষ আর মানুষের জন্য ভালোবাসা। তিনি রাজনীতির করেছেন মানুষের জন্য। মানুষ সেই ভালোবাসায় মুগ্ধ ছিলেন।

তিনি বলেন, আমরা খালেকুজ্জামানের দেখানো সেই রাজনীতির অনুসরণ করবো। দখলের রাজনীতি, দুর্নীতি আমাদের স্পর্শ করতে পারবে না।

তিনি সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও সাড়াজাগানো পার্লামেন্টারিয়ান এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের ২৫তম শাহাদাত বার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, খালেকুজ্জামানদের মতো রাজনীতিক খুব অল্পই জন্মায়। তাঁরা আসেন, জয় করেন আর মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে আবার স্রষ্টার কাছে ফিরে যান।

তাঁদের ভাষয়, খালেকুজ্জামানের অনেক না বলা কথা ছিল, সে সব কথা আর বলতে পারেননি তিনি। তিনি বেঁচে থাকলে হয়তো আরেকজন মন্ত্রী পেতেন কক্সবাজারের মানুষ।

প্রবীণ বিএনপি নেতা শাহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ের জামান ভিলায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকতারুল আলম চৌধুরী, সাবেক যুবনেতা হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান, শওকত আলম শওকত।

এতে সম্মানিত অতিথি ছিলেন আমিনুল হক চেয়ারম্যান, শহিদুল্লাহ চেয়ারম্যান, মোহাম্মদ আলম চেয়ারম্যান ও এডভোকেট এস্থাফিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন মোক্তার আহমদ, জানে আলম, এডভোকেট নুরুল হুদা ইমন, নুরুল আমিন, রহমত উল্লাহ, নুরুল আলম, সৈয়দদুল করিম, সেলিম উল্লাহ সেলিম, ডাঃ মোহাম্মদ ইদ্রিস, নুরুল কবির জীবন, ভাঃ মোহাম্মদ আবদুল্লাহ, রোকনুজ্জামান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু বক্কর দিদিক।

এদিকে দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছিল। কর্মসূচির মধ্যে ছিল মসজিদে মসজিদে কুরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের কবর জিয়ারত।

শেয়ার করুন