মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

ক্ষমা চাইলো এসআই ফিরোজ

শেয়ার করুন

SI-Firoj_1-375x250

২২ এপ্রিল বুধবার রাতে সদর থানার অপারেশন অফিসার কাইয়ুম উদ্দিন চৌধুরী’র মধ্যস্তায় তিনি স্থানীয় মিডিয়াকর্মীদের সামনে ‘স্যরি’ বলেন।
২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকালে স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন অপারেশন অফিসার কাইয়ুম।
বুধবার শহরের তারাবানিয়ার ছড়া এলাকায় নিহত স্কুল শিক্ষক শহিদুল ইসলামের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীদের উদ্দেশ্য করে ‘কক্সবাজারের সব সাংবাদিক শালারা ইয়াবা ব্যবসায়ী’ বলে মন্তব্য করেন। এছাড়াও সংবাদকর্মীদের নিয়ে তিনি বাজে মন্তব্য করেন।
এ নিয়ে গণমাধ্যমকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এমনকি খোদ পুলিশ প্রশাসনের মাঝে বিষয়টি নিয়ে নিন্দার ঝড় ওঠে। পরিশেষে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে হাতজোর করে ক্ষমা চান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন