২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ক্রিকেটারদের পর করোনা সংকটে এগিয়ে আসছে বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের দেখাদেখি এবার করোনাভাইরাস সংকটে এগিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। গতকাল বুধবার সন্ধ্যায় বিসিবির এই উদ্যোগের কথা গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির শীর্ষ দুই কর্মকর্তা। তবে উদ্যোগটি কি হবে তা পরিস্কার করে জানাননি তারা।

এ ব্যাপারে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ‘দেশের করোনা সংকটে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা বোর্ডের পক্ষ থেকে যতটা সম্ভব করব। তবে বিসিবি ঠিক কত টাকা দেবে? এ মুহূর্তে তা বলতে পারছি না। সেটা আমরা নিজেরা কথা বলে ঠিক করে নেব।’
বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘বোর্ড অতি অবশ্যই করোনা মোকাবেলায় সম্ভাব্য সব রকম সহযোগিতা করবে। তবে কিভাবে করবে? নগদ অর্থ দিয়ে না অন্য কোনোভাবে? সেটাই খুঁটিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরো জানান, করোনাভাইরাস অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় যে ত্রাণকার্য পরিচালনার জন্য হয় ত্রাণ সামগ্রী না হয় নগদ অর্থ দেওয়া যাবে। বোর্ডের পক্ষ থেকে সরকারের সাথে কথা বলা হচ্ছে। ইতিমধ্যে সরকারের সঙ্গে কথা হয়েছে এবং আলোচনা হচ্ছে। আমরা সরকারের সাথে কথা বলেই ঠিক করব কিভাবে করোনা সংকটে বিসিবি ভুমিকা রাখতে পারে।’

এর আগে করোনাভাইরাস মোকাবেলার জন্য এটি ফান্ড গঠন করে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। নিজেদের এক মাসের বেতনের অর্ধেক এই ফান্ডে দিয়েছেন ২৭ জন ক্রিকেটার। এখন পর্যন্ত ফান্ডে অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ লাখ টাকা।

সূত্রঃ কালের কণ্ঠ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।