২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

ক্যাম্পে ২ রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই রোহিঙ্গাকে কুপিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার বালুখালী ইরানী পাহাড় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঘটনা ঘটে।

নিহতরা হলেনক্যাম্প১৭ এর সি৭৬ ব্লকের মোঃ কাসিমের ছেলে জাহিদ ইয়াছিন (৩০) কেফায়েত উল্লাহর ছেলে আয়াতউল্লাহ (৪০)

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অজ্ঞাত কিছু রোহিঙ্গা দুর্বৃত্ত এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন ঘটনাস্থলে নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গ্রুপ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

১৪এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, দুষ্কৃতকারীরা অধিপত্য বিস্তার করার জন্য  ঘটনা ঘটিয়েছে। সব অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে।

তিনি আরও বলেন, মাদকপাচার অস্ত্রপাচারে বাধা হাওয়ায় সাধারণ রোহিঙ্গাদের টার্গেট করে তাদের হত্যা করছে দুষ্কৃতকারীরা। ঘটনাস্থলে আমাদের একটি টিম আছে। ক্যাম্পে আমাদের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।