মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির আবারও সভাপতি নির্বাচিত হলেন জাফর আলম

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। গত ২৫ নভেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত কমিটির সদস্যদের প্রথম সভায় সকলের সম্মতি ভোট উপজেলা চেয়ারম্যান জাফর আলম দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হন।
নির্বাচিত কমিটির অনুষ্ঠিত প্রথম সভায় সভাপতিত্ব করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। এতে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির অন্যতম সদস্য প্রতিষ্ঠাতা ক্যাটাগরীর নির্বাচিত সদস্য কমরেড নুরুল আবছার, দাতা ক্যাটাগরীর নির্বাচিত সদস্য চকরিয়া পৌরসভার কাউন্সিলর আলহাজ মছুদুল হক মধু, বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত সদস্য-সচিব প্রধান শিক্ষক মো.নুরুল আখের, মাধ্যমিক বিভাগে অভিভাবক ক্যাটাগরীর নির্বাচিত সদস্য মকছুদুল হক ছুট্টো, নির্বাচিত সদস্য শফিকুল কাদের, প্রাথমিক শাখার অভিভাবক ক্যাটাগরীর নির্বাচিত সদস্য সাইফুল কাদের সোহেল, নির্বাচিত সদস্য শওকত হোসেন, মাধ্যমিক শাখার নির্বাচিত শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম, প্রাথমিক শাখার নির্বাচিত শিক্ষক প্রতিনিধি বাবু অলসন বড়ুয়া, মাধ্যমিক ও প্রাথমিক শাখা মিলিয়ে দুই বিভাগে নির্বাচিত নারী শিক্ষক প্রতিনিধি রূপালী রানী দে।
অনুষ্ঠিত প্রথম সভার সিদ্বান্তের আলোকে পরিচালনা কমিটির সভাপতি পদে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলমকে বিজয়ী ঘোষনা করা হয়। তা অনুমোদনের জন্য আগামী তিনদিনের মধ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে প্রেরণের জন্য সভায় সিদ্বান্ত গৃহিত হয়।

শেয়ার করুন