মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

কোপা আমেরিকা’২০১৯ঃ কোয়ার্টার ফাইনালে কোন দল কার বিপক্ষে

শেয়ার করুন

খেলাধুলা ডেস্কঃ আজ (মঙ্গলবার) জাপান-ইকুয়েডর ম্যাচ দিয়ে শেষ হলো এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে। অন্যদিকে রানার্স-আপ হয়ে শেষ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনেজুয়েল, আর্জেন্টিনা ও চিলি।

শেষ আটের বাকি দু’দল প্যারাগুয়ে ও পেরু। টুর্নামেন্টের সেরা দুই তৃতীয় হিসেবে শেষ আট নিশ্চিত করেছে। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে কাতার, জাপান, ইকুয়েডর, বলিভিয়া। পয়েন্ট টেবিল অনুযায়ী, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে, আর্জেন্টিনার ভেনেজুয়েলা, কলম্বিয়া লড়বে চিলির বিপক্ষে আর উরুগুয়ে শেষ চারে ওঠার জন্য খেলবে পেরুর বিরুদ্ধে।

আগামী ২৮ জুন (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ব্রাজিল প্যারাগুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের লড়াই। আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিরুদ্ধে লড়বে ২৯ জুন দিবাগত রাত ১টায়। একই দিন ভোর ৫টায় কলম্বিয়ার প্রতিপক্ষ উরুগুয়ে। আর ৩০ জুন রাত ১টায় একের অপরকে মোকাবিলা করবে উরুগুয়ে ও পেরু।

কোয়ার্টার ফাইনাল থেকে জয়ী ৪ দল উঠে যাবে সেমিফাইনালে। সেমিফাইনালের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৩ ও ৪ জুলাই। আর ৪৬তম কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ৮ জুলাই।

শেয়ার করুন