মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

কোটবাজারে সড়কে ময়লার স্তুপঃ দেখার কেউ নেই

শেয়ার করুন

এম.এস রানা: উখিয়া উপজেলার বানিজ্যিক  ও জনগুরুত্বপুর্ন  ষ্টেশন কোটবাজার সৈকত রোডের একটি ময়লা আবর্জনার স্তুপ পথচারীর চরম দুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে। ঐ সোনারপাড়া রোড  দিয়ে প্রতিনিয়ন দেশের গুরুত্বপুর্ন ব্যাক্তিবর্গ আসা যাওয়া করে থাকে। সম্প্রতি রোহিঙ্গা সমস্যাকে কেন্দ্র করে দেশ বিদেশের মন্ত্রী, আমলা সহ ভি আই পি পার্সন ইনানী, সোনারপাড়া হয়ে এই সৈকত রোড দিয়ে যাতায়ত করায় বর্তমান রাস্তাটি নিয়মিত মেরামত, যানজট মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অতীব জরুরী ও একান্ত প্রয়োজন।
কোটবাজার সৈকত সড়কের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় গত ৪/৫ দিন পুর্বে এলজিডিই’র কিছু পরিচ্ছন্ন কর্মি ষ্টেশনের আওতাভুক্ত সড়কের কিছু অংশ পরিস্কার করে চৌরাস্তার মোড় সংলগ্ন রাস্তার মাথায ময়লা গুলো স্তুপ করে রেখে যায়। রাস্তার উপর এ ময়লার স্তুপ গাড়ি চলাচল সহ পথচারী যাতায়তের মারান্তক বাধাঁগ্রস্ত করে ষ্টেশনবাসীকে অতিষ্ট করে তুলেছে। সম্প্রতি বৃষ্টি হওয়ার কারনে এ দুর্ভোগের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। অবস্থা দেখে মনে যেন দেখার কেউ নেই।  এ ছাড়াও সড়কের উপর দিযে পথচারি চলাচলের রাস্তায় কথিত মার্কেট মালিক দোতলায় উঠার জন্য অবৈধ ভাবে সিঁড়ি নির্মান করার ফলেও উক্ত সড়ক পথ দিয়ে চলাচলকারীদের সীমাহিন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে একাধিক ষ্টেশনবাসী জানান। দেশের গুরুত্বপুর্ন ব্যক্তিদের আনাগোনার অতি জরুরী এই সড়কের ময়লার স্তুপ সরানো একান্ত জরুরী। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সৈকত রোড় বাসী ও পথচারী জন সাধারন।

শেয়ার করুন