মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কে হচ্ছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান?

শেয়ার করুন

ইমরুল কায়েস, কক্সবাজার:

আগস্টে শেষ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফোরকান আহমদের মেয়াদ। এর আগেই নিয়োগ দেওয়া হবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান। কে হবেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান তানিয়ে সর্বত্র আলোচনা চলছে। কউক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে চেষ্টা তদবির করছেন জেলার আওয়ামী ঘরানার অনেক নেতা।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তার একটি বিশেষ ইমেজ রয়েছে সব মহলে। এছাড়াও কউকের বর্তমান চেয়ারম্যান লেঃ কর্নেল (অব.) ফোরকান আহমদও পূন:নিয়োগ পেতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি কউক চেয়ারম্যান পদে কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম এবং কক্সবাজারের সামাজিক ও সাংকৃতিক আন্দোলনের নেতা ও জনপ্রিয় সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল নামও শোনা যাচ্ছে।

কক্সবাজার নাগরিক কমিটির নেতা নজরুল ইসলাম নিউজনাউকে বলেন, ৪ বছর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের গঠিত হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি। কক্সবাজারের প্রধান সড়কটি সম্প্রসারণের কাজ করার দায়িত্ব নিয়েছে কউক। কিন্তু গত ২ বছরে সড়কের কাজই শুরু করতে পারেনি। যার ফলে দেশের প্রধান পর্যটন শহরের সড়কের বেহাল অবস্থা।

কক্সবাজার পরিবেশ আন্দোলনের নেতা সরওয়ার আজম মানিক বলেন, বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় শহর করতে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের ভূমিকা অনেক বেশি। তাই কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান হতে হবে সৃষ্টিশীল ও আধুনিক। তিনি আশা করেন নতুন কউক চেয়ারম্যান কক্সবাজারকে দৃষ্টিনন্দনভাবে সাজাবেন।

২০১৫ সালে পরিকল্পিত নগরায়নের মাধ্যমে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা নেওয়া হয়। আর তা বাস্তবায়নে জাতীয় সংসদে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৬’ পাস হয়েছে।

শেয়ার করুন