মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কেরানীহাট কেন্দ্রীয় মসজিদ পরির্দশনে বিদেশী অতিথিরা

শেয়ার করুন


সাতকানিয়ার ব্যবসায়ীক প্রানকেন্দ্র কেরানীহাট কেন্দ্রীয় জামে মসজিদকে পূর্ণঃনির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে।দুবাই প্রবাসী সাতকানিয়ার কৃতি সন্তান আলহাজ ফরিদুল আলম ফরিদ প্রায় কোটি টাকা ব্যায়ে এ মসজিদটি নির্মাণ করে দিচ্ছেন। বুধবার বিকালে একাধিক বিদেশী নাগরিকসহ মসজিদটির নির্মাণ কাজ পরির্দশনে আসেন ফরিদুল আলম। এসময় তার সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ নেজাম উদ্দিন। বক্তব্য রাখেন,কানাডিয়ান ইউনিভার্সিটির প্রফেসর ড. নুরুল আলম, আয়াসল্যান্ড জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ আলী, ডেনমার্কের দানবীর আলহাজ মাওলানা শেখ মোহাম্মদ নাঈম খান, উক্ত মসজিদের খতিব আলহাজ মাওলানা  মোহাম্মদ ইউনুছ নুরী, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, মোহাম্মদ নুরুন্নবী ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর ও সমাজ সেবক মোহাম্মদ আলমগির। সভায় অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

শেয়ার করুন