মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কৃষকের ধান কেটে দিলেন কক্সবাজার জেলা ছাত্রদল

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ কোভিড-১৯ করোনা ভাইরাস সৃষ্ট মাববিক বিপর্যয়ে টাকার অভাবে ধান কাটতে না পারা কৃষকের ধান কেটে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার সদর উপজেলার খুরুশকুল ডেইলপাড়া এলাকার হতদরিদ্র কৃষক আনসুর আলী ও নুরুল আলমের ধান কেটে দেন ছাত্রদল নেতারা।

দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং ছাত্রদলের কেন্দ্রিয় সংসদের পরামর্শক্রমে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান নয়নের উদ্যোগে এ ধান কাটায় অংশ নেন ২০-২৫ জন নেতাকর্মী।

ছাত্রদল নেতারা জানান, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ফয়সাল মোশারফ ফয়েজের দেয়া খবরের ভিত্তিতে জানতে পারি হতদরিদ্র দু’কৃষক বর্ঘা নেওয়া ধানি জমিতে চাষ করা পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না। পরে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা নির্দিষ্ট সামাজিক দূরুত্ব বজায় রেখে প্রচন্ড তাপদাহে স্বেচ্ছাসেবি হিসেবে কৃষকের দুই কানি জমির পাকা ধান কেটে দেন।
এমন মহতি কাজে অংশ নেন- জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন জয়, জেলা সদস্য আব্দুল্লাহ আল নোমান সাগর, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা সাহেদ, খুরুশকুল ইউনিয়ন সভাপতি জানিব চৌধুরী, কফিল উদ্দিন রিফাত, রিয়াজ উদ্দিন, মো. কামাল, ইসমাইল, রায়হান, দিদারুল আলম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন