৪ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?

কুতুবদিয়া লেমশিখালী ইউনিয়নের লবণ চাষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত

কুতুবদিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় লেমশিখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে লবণ চাষী ও ব্যবসায়ীদের সাথে সোমবার ২১অক্টোবর সন্ধ্যায় লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোছাইন কুতুবীর সভাপতিত্বে লেমশীখালী ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে ইউপি সদস্য নুরুল হক, গিয়াস উদ্দিন,নুরুল ইসলাম,নুর মোহাম্মদ,আবদু রশিদ,আবু মুছা।
লবণ চাষীদের পক্ষথেকে বক্তব্য রাখেন মামুনুর রশিদ মামুন, হুমায়ূন কবির, সাইফুদ্দীন সিদ্দিকী মানিক।
লবণ ব্যবসায়ী নাজেম উদ্দিন নাজু (এমইউপি), জাকের উল্লাহ,মাহামদ উল্লাহ,শহিদ উল্লাহ প্রমুক বক্তব্য রাখেন।
লবণ চাষীরা বালতি- ৩০ ইঞ্চি, জমি প্রতি কানি ৪০ শতক হতে হবে,লবণ মাঠের মূল্য বেড়িবাধের ভিতরে ২০ হাজার, বাহিরে ১৫ হাজার টাকা নির্ধারণ, লবণ প্রতি মণ খরচ ৩৫ টাকা, বালতি পরিষদের মাধ্যমে বিতরণ,বালতি সব সময় একই থাকতে হবে,লবণের মূল্য প্রকাশ করতে হবে,পরিষদের প্রেরিত বালতি পরিবর্তন করলে পরিষদকে ব্যবস্থা নিতে হবে, এই দাবীগুলো মতবিনিময় সভায় পেশ করেন।
ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন জানান, বিগত তিন বছর লবণের দাম কম হওয়ায় চাষীরা ক্ষতিগ্রস্ত, লবণের মাঠ পলিতিন পরিবহণ খরচ বেশি হওয়া চাষীরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি লবণ শিল্পকে রক্ষায় সরকারের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে, লবণ ব্যবসায়ী ও লবণচাষীদের সাথে ইউপি চেয়ারম্যান আক্তার হোছাইনের মধ্যস্থতায় লবনের সঠিক পরিমাপ ও আনা নেয়ার খরচের ব্যাপারে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
লবণ চাষী ও ব্যবসায়ীরা এ মতবিনিময় সভার আয়োজন করায় লেমশিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোছাইন কুতুবীকে ধন্যবাদ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।