মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কুতুবদিয়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সম্পন্ন

শেয়ার করুন

আবুল কাশেম,(কুতুবদিয়া): কুতুবদিয়া উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের নির্বাচন সোমবার জাকঁঝমক পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা হলরুমে সকাল ৮ ঘটিকা থেকে বেলা ২ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়েছে। উপজেলার ১৮ জন নারী ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উক্ত নির্বাচনে ২টি আসনে ৪ জন প্রার্থী অংশ গ্রহন করেন।১নং সংরক্ষিত আসনে(উত্তর ধূরুং,দক্ষিণ ধুরুং,লেমশিখালী ইউপি নিয়ে গঠিত)শাহেনুর আক্তার মোরগ প্রতীক পেয়েছেন ৯ভোট অপর প্রার্থী ফারেছা বেগম হরিণ প্রতীকে পেয়েছেন সমান ৯ ভোট। ৩০শে জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারন হবে বলে জানিয়েছেন নির্বাচন অফিসার শিমুল শর্মা্
২ নং সংরক্ষিত আসনে ( আলী আকবর ডেইল,বড়ঘোপ,কৈয়ারবিল নিয়ে গঠিত) শরমিন আকতার উর্মি হরিণ প্রতিক নিয়ে ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি রেহেনা বেগম মোরগ প্রতিকে পেয়েছেন ৮ ভোট।

নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এমরান খান। সহকারী প্রিজাইটিং অফিসার ছিলেন মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কান্তি শীল। সহকারী রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা্

দ্বিতীয় বারের মতো উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচন ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইন শৃংখলার দায়িত্বে ছিলেন কুতুবদিয়া থানার একদল পুলিশ। ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত কুতুবদিয়া উপজেলা পরিষদকে ২টি আসনে ভাগ করা হয়েছে। ২টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্টান সম্পন্ন হয়ে ।

শেয়ার করুন