মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কুতুবদিয়ায় ৭ মার্চের ভাষন স্বীকৃতিতে আনন্দ শোভাযাত্রা

শেয়ার করুন

আবুল কাশেম,(কুতুবদিয়া): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কো “ ওয়ার্ল্ড ডকুমেন্টোরি হেরিটেজ” হিসেবে স্বীকৃতি দেয়ায় কুতুবদিয়ায় শনিবার (২৪ নভেম্বর) উপজেলা প্রশাসন,পুলিশ,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১ টার দিকে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহি কর্মকর্তা সুজন চৌধুরীর নেতৃত্বে, থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ দিদারুল ফেরদাউসের নেতৃত্বে কুতুবদিয়া থানা,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে কুতুবদিয়া হাসপতাল,উপজেলা আ‘লীগের সভাপতি মো. আওরঙ্গজেব মাতবরের নেতৃত্বে আ‘লীগ ও সহযোগী সংগঠন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রা উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় যোগ দেয়।
কুতুবদিয়া অফিসার্স ক্লাব মাঠে উপজেলা প্রশাসন নির্বাহি অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।  তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারি ক্লাবের সামনে উপজেলা আওয়ামীলীগ এর সভাপতির সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা আ‘লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে ব্ক্তব্য রাখেন।

শেয়ার করুন