২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কুতুবদিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

index
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় স্ত্রী হত্যার দায়ে মো: সওকত (২৮) নামে এক নর-ঘাতক স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। উক্ত ঘাতক স্বামী কুতুবদিয়ার লেমশীখালী এলাকার মৃত আবুদল মোনাফের ছেলে বলে জানা গেছে।
আজ ১ এপ্রিল সকাল ১১ টায় কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে দীর্ঘ শুনানীর পর বিজ্ঞ জজ মো: সাদেকুল ইসলাম তালুকদার এ রায় কার্যকর করেন।
জানা গেছে, মো: সওকত একই এলাকার মৃত আবুল ফজরের মেয়ে ডেইজি আক্তার (১৯) এর সাথে ২০১১ সালের প্রথম দিকে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। সর্বশেষ ওই বছরের ২০ মে রাতে পূর্বের জের ধরে ঝগড়া সৃষ্টি হলে এক পর্যায়ে স্বামী সওকত আলম ওই রাতে স্ত্রী ডেইজিকে হত্যা করে পাশ্ববর্তী ভরাটখালী খালে পেলে দেয়। পরের দিন সকালে স্বামীসহ স্থানীয়রা ওই খাল থেকে ডেইজিকে উদ্ধার করে। পরবর্তীতে এ হত্যকান্ডের সাথে স্বামীকে সন্ধেহ হলে স্থানীয়রা সওকতকে আটক করার পর থানায় সোপর্দ করে। নিহতের মা মিনুয়ারা বেগম বাদী হয়ে ওই বছরে থানায় মামলা করে, যার নং এস টি ৫৮৫/১১।
মামলা সূত্রে প্রকাশ, এই হত্যাকান্ডের স্বামী জড়িত ছিল বলে আদালতে প্রমানিত হয়। সর্বশেষ দীর্ঘ শুনানীর পর বুধবার সকালে আসামীকে আদালতে তুললে জেলা দায়রা জজ মো: সাদেকুল ইসলাম তালুকদার এ রায় দেন।
এ ব্যাপারে নিহতের মা মামলার বাদী মিনুয়ারা বেগম জানান, “আদালতের রায় শুনে সুন্তষ্ট হলেও এ রায়কে কার্যকর করে ঘাতক স্বামীকে ফাঁসি দিলে তার মেয়ের আত্মার শান্তি পােেব”।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।