মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কুতুবদিয়ায় মালেক শাহ’র ওরশ শুরু: লাখো মানুষের বাঁধভাঙ্গা জোয়ার

শেয়ার করুন

কুতুবদিয়ায় আধ্যাত্মকি সাধক শাহ আব্দুল মালেক আল-কুতুবী (রহ.)’র ৩ দিনব্যাপী ১৭তম বার্ষিক ওরশ কুতুব শরীফ দরবারে শুরু হয়েছে।
কুতুব শরীফ দরবারের প্রেস অ্যন্ড মিডিয়া উইংয়ের সচিব এহসান আল-কুতুবী জানান, ওরশ ও ফাতেহা উপলক্ষে দরবারে বিভিন্ন থানাভিত্তিক প্যান্ডেল নির্মাণের কাজ ও অন্যান্য কার্যক্রম শেষে হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) মূল দবিস হলেও শুক্রবার থেকে হেফজুল কোরআন প্রতিযোগিতার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, ওয়াজ মাহফিল, মোশায়েরা মাহফিল, স্মৃতি চারণ, হামদ-নাত ও খ্যাতনামা ইসলামী সংগীত শিল্পীরা গজল পরিবেশন করেন। রোববার মূল দবিস সকাল ৮টা থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গভীর রাতে দরবার পরিচালকের সমাপণী ভাষণ ও আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে।

দরবারের পরচিালক শাহজাদা শেখ ফরিদ আল-কুতুবী জানান, জাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে লাখো লাখো ভক্ত-অনুরক্ত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। মহিলাদের নিরাপত্তার কথা চিন্তা করে ৩ দিনব্যাপী এ অনুষ্ঠানে না আসার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন