মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কুতুবদিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বিয়ে পন্ড

শেয়ার করুন

আবুল কাশেম,(কুতুবদিয়া): কুতুবদিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে পন্ড হয়ে গেছে। ১ নভেম্বর (বুধবার) উপজেলার ধূরুং বাজারের উত্তর পাশে প্রদীপ পাড়ায় বাল্য বিবাহের আয়োজনটি হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রদীপ পাড়ার তপন সিকদারের ধূরুং হাই স্কুলে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে প্রিয়া সিকদার মনি (১৪)‘র সাথে বড়ঘোপ ইউনিয়নের বাদল দাশের ছেলে চন্দন দাশের সাথে বুধবার রাতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি পুলিশের সহায়তায় বিয়েটি বন্ধ করে দেন। প্রিয়া সিকদার মনি নবম শ্রেণিতে পড়ে বলে ধূরুং হাই স্কুলের প্রধান শিক্ষক মোরশেদুল আলম এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।

থানার এএসআই জাহেদুল আলম বলেন, খবর পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হয়ে বিয়েটি বন্ধ করে দেই। পরে মেয়েটিকে স্কুলে পাঠানোর প্রতিশ্রুতি নিয়ে উপস্থিত কুতুবদিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার দাশ, প্রভাষক সমীর কান্তি দাশ ও প্রধান শিক্ষক মোরশেদুল আলমসহ সংশ্লিষ্টদের জিম্মায় দেন।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চৌধুরী বাল্য বিয়ের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে বিয়েটি বন্ধ করে দিয়েছেন বলে জানান।

শেয়ার করুন