৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় উত্তর ধূরুং ইউনিয়নের বাঁকখালী এলাকায় পুকুরে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উল্লেখিত এলাকায় বাড়ির পাশে পুকুরে ডুবে এ ঘটনা ঘটেছে।

নিহত শিশুটি হলো বাঁকখালী গ্রামের হাশেম উদ্দিনের মেয়ে মিতু (৩)।

সোমবার (৯ নভেম্বর) সকালে উক্ত ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মিতু সোমবার সকাল ৮টায় বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। বিষয়টি দেখে স্থানীয় লোকজন অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায় বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।