মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কুতুবদিয়ায় নারী মাদক কারবারী আটক, চোলাই মদ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ

২৬ জুলাই ( রবিবার) ৯ঃ ৩০ টায় অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরীর নেতৃত্বে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ৮ লিটার চোলাই মদসহ এক নারী মাদক কারবারি কে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ। এসময় সহযোগী হিসেবে ছিলেন এসআই সঞ্জয় সিকদার, এসআই মোস্তাক আহমদ, এএসআই প্রভাকর বড়ুয়া এবং এএসআই আনোয়ার।

আটক নারী মাদক কারবারী হলো বড়ঘোপ ইউনিয়নের জেলে পাড়ার বাবুল ধুপির স্ত্রী গীতা রাণী দাস (৫২)।

সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বসত বাড়ী থেকে লোকানো অবস্থায় ৮ লিটার চোলাই মদসহ হাতেনাতে গীতা রাণীকে আটক করা হয়। আটক গীতা রানীর বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, আটক নারী মাদক কারবারি কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন