২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

কুতুবদিয়ায় ট্রাক চাপায় নিহত যুবকের জানাজা সম্পন্ন

আবুল কাশেম,(কুতুবদিয়া): কুতুবদিয়ায় বালি ভর্তি ট্রাক (মাহেন্দ্রা) চাপায় রুবেল(২০) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কৈয়ারবিল সমুদ্র সৈকতে এ দূর্ঘটনা ঘটে।

কৈয়ারবিল ইউনিয়নের মধ্যম কৈয়ারবিল চেয়ারম্যান রোট এলাকার দিনমুজুর জাহাঙ্গারীরের পুত্র রুবেল (মাহেন্দ্রা) ট্রাকের হেল্পার হিসেবে সৈকত থেকে বালি পরিবহণ করছিল। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বালি ভর্তি করে ফিরছিল। ট্রাকের চাকা গর্তে পড়ায় ট্রাকের উপর থেকে রুবেল সহ অপর হেল্পার ছিঁটকে পড়ে। এসময় রুবেল বালিসহ ট্রাকচাপার শিকার হয় ।

ভোর ৬টার দিকে রুবেলকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।স্থানীয় আবুল কালাম ট্রাকের মালিক বলে জানা গেছে।বুধবার বিকাল ৩টায় চেয়ারম্যান রোট ফকিরা মসজিদে যানাজার নামাজ শেষে দাফন করা হয়।জানাজায় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদসহ পরিষদের মেম্বার স্থানীয়গন্যমান্য ব্যক্তি,শত শত মুসল্লিরা অংশগ্রহন করেন।

উল্লেখ্য,রুবেলের পিতা পারিবারিক কলহে বাড়ি থেকে চলে গিয়ে অন্যত্র বিয়ে করে বসবাস করেন। রুবেল তার মা সহ ছোট ভাই- বোনদের রোজগার করে খাওয়াচ্ছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।