২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কুতুবদিয়া উপজেলাকে ঢেলে সাজাতে মহাপরিকল্পনা গ্রহন করা হয়েছে; বললেন কউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর উদ্যোগে গতকাল কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন স্টেশন চত্বরের একটি হোটেলের হলরুমে জেলার মহাপরিকল্পনা, ইমারত নির্মাণ বিধিমালা এবং ভুমির যৌক্তির ব্যবহার নিয়ে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব.)। সভায় স্থানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কউক চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার বলেন কুতুবদিয়া উপজেলাকে ঢেলে সাজাতে পুরো দ্বীপকে মহাপরিকল্পনার আওতায় আনা হয়েছে। মহাপরিকল্পনা এবং ইমারত নির্মাণ বিধিমালার আলোকে সমুদ্র কন্যা কুতুবদিয়াকে গড়ে তোলা হবে। নিজেকে কক্সবাজারের সন্তান উল্লেখ করে তিনি বলেন, কক্সবাজারের প্রতিটা উপজেলা আমার চেনাজানা। তাই আপনাদের সাথে নিয়ে মহাপরিকল্পনা এবং ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী পরিকল্পিত ভাবে পর্যটনবান্ধব কক্সবাজার জেলা গঠনের কার্যক্রম শুরু করতে চাই। এই জন্য সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি। মহাপরিকল্পনা এবং ইমারত নির্মাণ বিধিমালা বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশবাসীকে একটি সুন্দর ও পরিকল্পিত নগরী উপহার দেয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য  নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আওরঙ্গজেব,কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর প্রমুখ। এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মো: খিজির খান পি ইঞ্জ, উপ-নগর পরিকল্পনাবিদ তানভির হাসান রেজাউল, অথরাইজড অফিসার রিশাদ উন নবীসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।