মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

কুতুবদিয়ায় দুই জলদস্যু আটক

শেয়ার করুন

k28-640x360কক্সবাজারের কুতুবদিয়ায় দুই জলদস্যুকে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ভিন্ন ভিন্ন সময়ে অভিযান চালিয়ে শুক্রবার (২৮অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে দরবার এলাকা থেকে জলদস্যু দিদারুল ইসলাম ওরফে পুতিক্যা(২৮)কে এবং কালা মিয়াজির পাড়া থেকে ধাওয়া করে হাফেজ (৩২) কে আটক করে থানা পুলিশ।

থানা সুত্রে জানা যায়, দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলী ফকির ডেইল গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে কুখ্যাত ডাকাত দলের সদস্য দিদারুল ইসলাম ওরফে পুতিক্যা দলবল নিয়ে দরবার এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে কুতুবদিয়া থানার এস.আই দিবাকর রায়, এএসআই সজল, কনস্টেবল ইউছুপ,আপন,সুমন ও পলাশসহ সংগীয় ফোর্স নিয়ে ঐ এলাকায় অভিযান চালিয়ে এলাকার নাম করা ডাকাত পুতিক্যাকে আটক করে।

পরে বিকাল সাড়ে তিনটার দিকে কালা মিয়াজির পাড়া অভিযান চালিয়ে ঐ এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে হাফেজকে আটক করে।

আটককৃত দুই জলদস্যুর বিরুদ্ধে কুতুবদিয়া থানায় ডাকাতি, সন্ত্রাসীসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেন ওসি অংসা থোয়াই ।

শেয়ার করুন