মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কিশোর গ্যাং প্রতিরোধে মাঠে নামছে র‌্যাব

শেয়ার করুন

এবার কিশোর গ্যাং নিয়ন্ত্রণে শক্ত পদক্ষেপ নিয়ে মাঠে নামছে র‌্যাব। এ জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় থাকা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

বিশেষ করে যেসব কিশোর গ্যাং ইতিমধ্যে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে সঙ্গে জড়িয়ে পড়ছে তাদেরকে দ্রুত আইনে আওতায় আনা হবে।

বুধবার র‌্যাব সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার নবনিযুক্ত পরিচালক লে. কর্নেল এমরানুল হাসান এসব কথা বলেন।

তিনি বলেন, বরগুনার কিশোর গ্যাং লিডার নয়ন বণ্ড থেকে শুরু করে টঙ্গিতে নবম শ্রেণীর ছাত্র শুভ হত্যার মতো ঘটনা আর একটিও ঘটতে দেয়া যায় না।

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ইতিমধ্যে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়নকে নির্দেশ দিয়েছেন। র‌্যাবের ওয়েবসাইট ও রিপোর্ট-টু র‌্যাব নামক অ্যাপসের মাধ্যমেও কিশোর গ্যাং সংক্রান্ত তথ্য র‌্যাবকে জানানো যাবে।

কিশোর গ্যাং যখন মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে, তখনই সেখানে অস্ত্র চলে আসে। এর সঙ্গে হত্যা এবং ধর্ষণের মতো বিবেকহীন কাজও ঘটে। জঘন্য অপরাধ কর্মকাণ্ডের সবকিছুই জড়িয়ে যায়। এজন্য অভিভাবকদের সক্রিয় এবং সচেতন হয়ে সন্তানদের খোঁজ খবর রাখার আহ্বান জানিয়েছে র‌্যাব।

এখন পর্যন্ত কিশোর গ্যাংয়ের প্রায় ৩৫ জন সদস্যকে আটক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে দেশের আইন অনুযায়ী সংশোধন হওয়ার সুযোগ দিয়ে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

‘আমাদের নজরদারিতে আরও অনেকেই আছে। আগামী কিছুদিনের মধ্যে আপনারা গ্যাং কালচারের বিরুদ্ধে র‌্যাবের দৃশ্যমান অভিযান দেখতে পাবেন।

শেয়ার করুন