মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কিশলয় ভোক: এসএসসি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত

শেয়ার করুন


চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন এসএসসি ভোক: পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র কোড নং ৭৪০০২ এর প্রথম দিন বাংলা-২ এর বিষয় কোড ছিল ১৯২১। যথারীতি সকাল ১০ টায় পরীক্ষা আরম্ভ হয়ে দুপুর ১ টা নাগাদ শেষ করা হয়। এ কেন্দ্রে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৩৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তৎমধ্যে ছাত্র ৯৩ ও ছাত্রীর সংখ্যা ছিল ৪৬।
কেন্দ্র সচিব কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবির জানিয়েছেন, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা হয়েছে। এতে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে।
হল তত্বাবদায়ক কিশলয় ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর তড়িত কুমার দত্ত জানান, ৩ প্রতিষ্ঠানের মধ্যে কিশলয় স্কুলের ৫৫, ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের ৪৯ ও ডুলাহাজারা ইসলামিয়া আরবীয়া দাখিল মাদ্রাসার ৩৫ জন ছাত্র ছাত্রী রয়েছে। তৎমধ্যে প্রথম দিনের পরীক্ষায় সকলে উপস্থিত ছিল।
পরীক্ষা চলাকালীন হল পরিদর্শনের দায়িত্বে ছিলেন চকরিয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বিকাশ ধর ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবায় উপজেলা সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুনাইদ কবির, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী আলমগীর জলিল সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন। এছাড়াও ৫ জন শিক্ষক যথাক্রমে হাবিবুল্লাহ মিজবাহ, মোজাম্মেল হক, জহিরুল ইসলাম, মাহাবুবুর রহমান, শাহাব উদ্দিন আরমান হল পরিদর্শক ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন চকরিয়া থানা উপ-পরিদর্শক এসআই নাজিম।

শেয়ার করুন