মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কিশলয় স্কুলে বিনামূল্যে বই বিতরণ

শেয়ার করুন

জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দিয়ে বই উৎসব পালিত হয়েছে। ১ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় স্কুল মিলনায়তনে আয়োজিত বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম খাঁন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবিরের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কিশলয় স্কুল জামে মসজিদ খতিব মাওলানা নুরুল হক। এতে ম্যানেজিং কমিটির সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস.এম বেলাল আজাদ, মুহাম্মদ আয়াজ, শিক্ষানুরাগী ডা. আবদুল কুদ্দুস মাখন ও শিক্ষক নাছির উদ্দিন মুনিরী বক্তব্য রাখেন। এসময় ম্যানেজিং কমিটির সদস্য খুরশেদ আলম চৌধুরী মিন্টু, নাজেম উদ্দিন হেলালী, মাষ্টার রেজাউল করিম রেজু, সাংবাদিক সেলিম উদ্দিন, মোহাম্মদ হোছাইন,ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি শেখ বশির আহমদ, শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষক বাহাদুর হক, আহমদ রেজা খাঁন, আবদুস সালাম হেলালী, মিজানুর রহমান, তড়িৎ কুমার দত্ত, পিযুষ কান্তি ধর, আবু বক্কর ছিদ্দিক, আবু হুরাইরা, মোহাম্মদ হোছাইন, ওবাইদুল হক, মহুয়া জান্নাত কলি, দিল আরা শাম্স রিনি, আনছারুল করিম, কাজী মোহাম্মদ আফ্ফান, ইমরান হোছাইন, মঈন উদ্দিন মানিক, নূর খান, আবদুল মজিদ, মুর্শিদা নাজাত, এস.এম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসবে ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেন।

শেয়ার করুন